শিক্ষামন্ত্রীর সাথে উপাচার্যদের সভা শনিবার

৩০ আগস্ট ২০২২, ০৬:৫০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সভা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত থাকবেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

আরও পড়ুন: কেন জিপিএ বাতিল ও ক্যারিঅন বহাল চান মেডিকেল শিক্ষার্থীরা?

সভার এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে প্রফেসর হাবিবুর রহমান বলেন, এটি নির্দিষ্ট করে বলা সম্ভব হবে না। সভায় বিশ্ববিদ্যালয়গুলোর নানা সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬