গণিত উত্তর ব্যতিত ইঞ্জিনিয়ারিং মিলবে না গুচ্ছের ৪ বিশ্ববিদ্যালয়ে

২৭ আগস্ট ২০২২, ১০:৩৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের উত্তর না করলে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তির সুযোগ পাওয়া যাবে না। ভর্তি বিজ্ঞপ্তিতে এই চার বিশ্ববিদ্যালয় গণিতে নূন্যতম নম্বর পাওয়ার শর্ত  দেবেন বলেন জানা গেছে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৭ আগস্ট) এবং সাম্প্রতিক সময়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা জানান এই চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আরও পড়ুন: গুচ্ছে গণিতে ৫০ শতাংশ নম্বর পেয়েছে ৪ হাজার ভর্তিচ্ছু

শনিবার রাত সাড়ে ৯টায় লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপন ড. মো. আনোয়ার হোসেন জানান, যবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিষয় পেতে হলে অবশ্যই গণিতক বিষয়ের উত্তর করতে হবে। আমরা সেভাবেই বিজ্ঞপ্তি প্রকাশ করবো।

তিনি আরও বলেন, গতবছর আমাদের বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিষয়ে পড়তে হলে গণিতে ৫০ শতাংশ নম্বর পাওয়ার শর্ত দেওয়া হয়েছিল। তবে এবার গুচ্ছের ‘ক’ ইউনিটে গণিতে ৫০ শতাংশ নম্বর পেয়েছে ৪ হাজার শিক্ষার্থী। সেজন্য এবার গণিতের শর্ত কিছুটা শিথিল করা হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় আরেকটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক দিদারুল আলম বলেন,  গুচ্ছ কমিটিতে আলোচনা শেষে আমাদের একাডেমিক কাউন্সিলে বিষয়টি তোলা হবে। ভর্তি কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়ভিত্তিক কন্ডিশন দেওয়া হবে।

তিনি আরও বলেন, যেহেতু শিক্ষার্থীরা গণিতের উত্তর না করলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না দেওয়ার দাবি জানিয়েছেন সেহেতু আমরা বিষয়টি বিবেচনা করবো। আমরা এমনভাবে সিদ্ধান্ত নেব যেন বিষয়টি মাঝামাঝি থাকে।

বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬