পুলিশ সদস্যের বিরুদ্ধে চুয়েট ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ 

২৪ আগস্ট ২০২২, ০৯:৩৩ PM
শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম © টিডিসি রিপোর্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়িতেই কর্মরত সেই সদস্যের নাম শফিকুল ইসলাম।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যায় চুয়েটের প্রধান ফটকের সামনের এক রেস্তোরায় নাস্তা করছিলেন ভুক্তভোগীরা। এ সময় পাশের টেবিলে বসে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য শফিকুল । রেস্তোরা থেকে বেরিয়ে আসার পরও ছাত্রীদের ইভটিজিং করার চেষ্টা করেন তিনি। পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তকে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, "দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন, উক্ত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ "

জানতে চাইলে রাঊজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, "তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ৷"

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬