রুয়েট ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক সাজ্জাদ

০৪ আগস্ট ২০২২, ০৭:৫৫ PM
রুয়েট ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক সাজ্জদ

রুয়েট ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক সাজ্জদ © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসির পদ শূন্য হওয়ায় বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠতম অধ্যাপক ও অ্যাপলাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদ ডিন ড. মো. সাজ্জাদ হোসেনকে অতিরিক্ত ভিসির দায়িত্ব দেয়া হয়েছে। নতুন ভিসি দায়িত্বগ্রহণ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

বুধবার (০৩ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, রুয়েটের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠতম অধ্যাপক সাজ্জাদ হোসেনকে উক্ত বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার মর্মে সাময়িকভাবে ডিনের দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন: চবিতে হলের অফিসে তালা ঝুলিয়ে আন্দোলন ছাত্রীদের

এর আগে, বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম শেখের মেয়াদ গত ৩০ জুলাই শেষ হয়। তিনি ২০১৮ সালের ১ আগস্ট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান। ভিসির দায়িত্বের আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী
  • ২৭ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারার ৭দিন পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্কালোনি
  • ২৭ জুলাই ২০২৬
ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ৬ আগস্ট পর্যন্ত
  • ২৭ জুলাই ২০২৬
নিয়ন আলোয় আঁকা রূপকথা: ঢাকার আকাশে যখন পাবজি মোবাইল আর না…
  • ২৭ জুলাই ২০২৬
বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ইউআইইউ স…
  • ২৭ জুলাই ২০২৬
অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ…
  • ২৭ জুলাই ২০২৬