বুয়েট শিক্ষার্থীর মৃত্যুতে মামলা, ১৫ বন্ধু গ্রেফতার

১৬ জুলাই ২০২২, ০৮:৫৮ AM
দোহার থানা

দোহার থানা © সংগৃহীত

ঢাকার দোহারের মৈনট ঘাট ঘুরতে আসা পদ্মা নদীর পানিতে ডুবে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির নিহতের ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার।

শুক্রবার (১৫ জুলাই) রাতে দোহার থানায় মামলা দায়ের করে সানির পরিবার। এ ঘটনায় সানির সঙ্গে মৈনটে ঘুরতে আসা আটককৃত ১৫ বন্ধুকে গ্রেফতার দেখিয়েছে দোহার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

নিহত তারিকুজ্জামান সানি (২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে। জানা যায়, সানি ঢাকার হাজারীবাগে থাকতেন। 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ওসি মোস্তফা কামাল জানান, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকেলে পদ্মাপাড় মৈনট ঘুরতে আসে। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস প্রধান কার্যালয় ও দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল। রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকাল ১১টার দিকে মৈনট ঘাট থেকে নিখোঁজ ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে বুয়েট শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬