নোবিপ্রবি বঙ্গমাতা হলের নতুন প্রভোস্ট ড. মহিনুজ্জামান

১৯ জুন ২০২২, ১০:২৪ PM
অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান

অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ বব্যস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান।

রবিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ বব্যস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানকে ৩ বছরের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট পদে নিয়োগ দেয়া হলো।

জানতে চাইলে ড. মহিনুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের হলের যাবতীয় সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় খুব শিগগিরই সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো। এসময় তিনি হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬