গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হলেন বশেমুরবিপ্রবি শিক্ষক

অধ্যাপক মো: মজনুর রশিদ

অধ্যাপক মো: মজনুর রশিদ © টিডিসি ফটো

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মজনুর রশিদ।

গোপালগঞ্জের জেলা শিক্ষা অফিসার এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর গোপালগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম সাক্ষরিত এক চিঠির মাধ্যমে গতকাল (২৪ মে,২০২২) এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মো: মজনুর রশিদ বলেন, ‘বিষয়টি আমার জন্য অবশ্যই আনন্দের। আমার লক্ষ্য থাকবে সেবার মোটো নিয়ে বশেমুরবিপ্রবি রোভার গ্রুপ ও গোপালগঞ্জ জেলা রোভার গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং গোপালগঞ্জ জেলাকে শতভাগ রোভারিং জেলা হিসেবে গড়ে তোলা।’

প্রসঙ্গত, ইতোপূর্বে মো: মজনুর রশিদ ২০১৯-২০ এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬