অ্যাপেলে যোগ দিলেন চুয়েট শিক্ষার্থী নয়ন

১৮ মে ২০২২, ০৯:১৮ PM
চুয়েট শিক্ষার্থী নয়ন

চুয়েট শিক্ষার্থী নয়ন © সংগৃহীত

বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি অ্যাপেল-এ যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মো. নুরুজ্জামান নয়ন। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যাপলের সফটওয়্যার আর্কিটেক্ট পদে যোগদান করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মহারিশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (Maharishi International University) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এর আগে, জাপানভিত্তিক মাল্টি ন্যাশনাল কোম্পানি NTT DATA Services এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন তিনি।

নবীন শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি জানান, ‘হাই-টেক কোম্পানিগুলোতে কাজ করতে পারাটা নিজের ক্যারিয়ার এবং নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার এক দারুণ সুযোগ। তারা কর্মী, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগে বিভিন্ন পন্থা অবলম্বন করে। প্রবলেম সলভিং এর দক্ষতা যাচাই তাদের মধ্যে অন্যতম।

তিনি আরও জানান, সর্টিং এন্ড সার্চিং এলগরিদম, কালেকশনস, লিংকডলিস্ট, ট্রিস, BFS, DFS, HEAP, Stack, Queues, গ্রাফ প্রভৃতি ডাটা স্ট্রাকচারের বিষয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ডায়নামিক প্রোগ্রামিং, টাইম এন্ড স্পেস কম্পলেক্সিটি প্রবলেম সলভিং দক্ষতা বৃদ্ধিতে অনেক সহায়তা করে।

এ সফটওয়্যার আর্কিটেক্ট আরও জানান, একজন সফটওয়্যার আর্কিটেক্ট এর জন্য ডিজাইন প্যাটার্ন, ক্লাউড কম্পিউটিং যেমন AWS, AWS SQS, AWS IAM, AWS LAMBDA, S3 Bucket, SQL & Non-SQL database for scaling problem সম্পর্কে সম্যক ধারণা রাখা জরুরি। এছাড়াও বিভিন্ন ক্যাশিং টেকনোলজিস,মেসেজিং ফ্রেমওয়ার্ক যেমন RabbitMQ, ActiveMQ প্রভৃতি প্রযুক্তিগত জ্ঞান স্কেলিং প্রবলেম সলভ ও সিস্টেম পারফরম্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখে যা ইন্টার্ভিউতে কাজে দেয়। তবে এন্ট্রি লেভেলে প্রবলেম সলভিং দক্ষতার কোন বিকল্প নেই।

তিনি জানান, ইন্টার্ভিউ প্রস্তুতির জন্য বহু টিউটোরিয়াল রয়েছে। ব্যক্তিগতভাবে আমার কাছে শেখার জন্য GeekforGeek আর অনুশীলন এর জন্য leetcode.com অনেক বেশি কার্যকর বলে মনে হয়। নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে udemy.com ফলো করা যেতে পারে।

গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ঠিক করতে ন…
  • ২৬ মার্চ ২০২৬
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence