বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ৮৫ শিক্ষক

২৭ এপ্রিল ২০২২, ০৮:২৭ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন শিক্ষক। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং- ২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন তারা।

শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের মোট ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন বলে জানা যায়।

তালিকায় শাবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ৩৬তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, দ্বিতীয় স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশাদ আলী, তৃতীয় স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাত।

আরও পড়ুন: বিশ্বসেরা গবেষকদের তালিকায় পাবিপ্রবির ২৬ জন

এছাড়া চতুর্থ স্থানে রয়েছেন সিইপি বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন ও পঞ্চম স্থানে রয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়।

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১১ মার্চ ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় খবর দিল মাউশি
  • ১১ মার্চ ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: আখতার
  • ১১ মার্চ ২০২৬
নাহিদ রানার ফাইফারে বিপদে পাকিস্তান
  • ১১ মার্চ ২০২৬
বিড়াল হত্যায় ৬ মাসের কারাদণ্ডের আদেশ আদালতের
  • ১১ মার্চ ২০২৬
৪ লাখ টাকা ঘুষ নিয়ে প্রতারণার অভিযোগ জেলার দেলোয়ারের বিরুদ্…
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081