বেক প্রকল্পের সম্মেলনে পবিপ্রবির ১০ শিক্ষকের অংশগ্রহণ

২২ এপ্রিল ২০২২, ০২:২০ PM
সম্মেলনে পবিপ্রবি শিক্ষকদের অংশগ্রহন

সম্মেলনে পবিপ্রবি শিক্ষকদের অংশগ্রহন © টিডিসি ফটো

বেক (BECK) প্রকল্পের চূড়ান্ত সম্মেলনে অংশগ্রহণ করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১০ শিক্ষকের একটি গবেষক দল।

সম্মেলনে পবিপ্রবি কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং প্রকল্প পরিচালক প্রফেসর আ.ক.ম. মোস্তফা জামান এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন পবিপ্রবি BECK (বেক) টীমের গবেষক মো. আবু বকর সিদ্দিক এবং সহকারী গবেষক মোহা. আশিকুর রহমান, প্রফেসর ড. ফজলুল হক,  প্রফেসর জেহাদ পারভেজ, প্রফেসর ড. আহমেদ পারভেজ, সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক পাপড়ি হাজরা, সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

লিথুনিয়ার ভিলিনিয়াস জেডিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটির নেতৃত্বে উক্ত সেমিনারে বাংলাদেশ, রাশিয়া, ইংল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া, ইতালি এবং শ্রীলঙ্কার ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন উক্ত সম্মেলনে যোগদান করেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যের কালো তালিকায় দেশের ৫ বিশ্ববিদ্যালয়

এই প্রকল্পের আওতায় ‘Land Use and Energy’; ‘Spatial Urban Planning and Climate Change’ এবং ‘Green Energy and Climate Change’ শীর্ষক তিনটি মডিউল প্রকাশিত হয়। যা ইতিমধ্যে পবিপ্রবির ‘পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা’ এবং ‘ভূমি ব্যাবস্থাপনা ও প্রশাসন অনুষদ’ এর কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে।

European Commission এবং Erasmus± এর অর্থায়নে পরিচালিত এ প্রকল্পটি পবিপ্রবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ডেইলি ক্যাম্পাসকে জানান গবেষকরা।

উল্লেখ্য, চলতি মাসের ২০ থেকে ২২ এপ্রিল ২০২২ পর্যন্ত ঢাকার হোটেল ‘রেডিসন ব্লু’ এ BECK (বেক) প্রকল্পের চূড়ান্ত  মিটিং অনুষ্ঠিত হচ্ছে।

বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেডিকেল ভর্তিচ্ছুকে ঢাকায় হত্যা করে এআই ভিডিও বানিয়ে মুক্তি…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬