শাবিপ্রবিতে ৭ম ধাপের ভর্তি সোমবার

২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫০ AM
শাবিপ্রবি

শাবিপ্রবি © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ৭ম ধাপের ভর্তি প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুই ইউনিটের সাধারণ ও কোটার ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ-১’ ইউনিটে ৬৬৫৬-৭০৫৫ পর্যন্ত র্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

অন্যদিকে বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে ১৭২১-১৮২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ৯৬৪-১০১৩ পর্যন্ত ও মানবিক বিভাগের ১৭২৫-১৭৭৪ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

এছাড়া দুপুর ১টায় উভয় ইউনিটের কোটায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ভর্তির (https://admission.sust.edu.bd/) ওয়েবসাইট থেকে জানা যাবে।

ডব্লিউএসডিজি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন নর্দান ইউনিভার্সিটি
  • ২৮ জুলাই ২০২৬
জব কর্নারের সুবিধা সম্প্রসারণসহ ৭ দাবিতে ইবি উপাচার্যকে স্ম…
  • ২৮ জুলাই ২০২৬
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ
  • ২৮ জুলাই ২০২৬
এইচএসসির ২১ পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও
  • ২৮ জুলাই ২০২৬
জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ‘ভাঙচুর’—পাল্টাপাল্টি অভিযোগ
  • ২৮ জুলাই ২০২৬
অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের
  • ২৮ জুলাই ২০২৬