বিশ্ববিদ্যালয় দিবসে ‘নির্লজ্জ মিথ্যাচার’ করেছেন শাবিপ্রবি ভিসি

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০১ PM
বিশ্ববিদ্যালয় দিবসে বক্তব্য রাখছেন শাবিপ্রবি ভিসি

বিশ্ববিদ্যালয় দিবসে বক্তব্য রাখছেন শাবিপ্রবি ভিসি © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের দেয়া বক্তব্যকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়টিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত ১৬ জানুয়ারির ঘটনার ১ মাস পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্যের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া তুলে ধরে আজ বুধবার গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তারা।

আন্দোলনকারীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ ও শাহরিয়ার আবেদিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ঠিক একমাস আগে এইদিনে (১৬ জানুয়ারি) ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের প্রত্যক্ষ মদদে পুলিশের বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর রাবার বুলেট, শটগান, সাউন্ড গ্রেনেড সহযোগে এ হামলায় মারাত্মক আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থী।

‘‘শটগানের ধাতব শ্রাপনেল, সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার বিদ্ধ হয়ে এখনো চিকিৎসাধীন আমাদের বহু সহযোদ্ধা। ১৬ জানুয়ারির ওই নারকীয় ঘটনার পরপরই শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে শাবিপ্রবির ইতিহাসে নজিরবিহীন এই ঘটনার মূল কুশীলব উপাচার্য ফরিদ উদ্দিন আহমদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে।’’

আরও পড়ুন: আমরা শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম, থাকবো: শাবিপ্রবি ভিসি

শিক্ষার্থীরা বলেন, ভয়াল ১৬ জানুয়ারির ১ মাস পূর্তিতে আমরা শাবিপ্রবি শিক্ষার্থীরা বলতে চাই, আমরা কিছুই ভুলিনি। ‘আমাদের সমস্ত দাবির ব্যাপারে অতি শীঘ্রই যথাযথ পদক্ষেপ নেয়া হবে’ শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করেছি। কিন্তু আমাদের শরীরে লাঠি, বুলেট, বোমার সকল আঘাত, জখম, ঝরা রক্ত আমাদের মনে অক্ষয় শক্তির যোগান দিয়ে অঙ্গার হয়ে জ্বলছে। ফরিদদের পতন না হলে এই অঙ্গার অপ্রতিরোধ্য দাবানলে পরিণত হবে।

বিবৃতিতে তারা বলেন, শিক্ষার্থীদের সবগুলো দাবির ব্যাপারেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমন সুস্পষ্ট আশ্বাসে শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করেছে বলে কিছুদিন আগেই শিক্ষার্থীদের দ্বারা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষিত উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ যদি ভেবে থাকেন যে তিনি যা ইচ্ছা তাই বলতে পারবেন তবে বিরাট ভুল করছেন।

‘‘সমস্ত বাধা-বিপত্তি, ভয়ডর উপেক্ষা করে শাবিপ্রবি শিক্ষার্থীরা প্রায় ১ মাসব্যাপী অন্যায়ের বিরুদ্ধে যে অভূতপূর্ব আন্দোলন চালিয়েছে তার যৌক্তিকতা, ন্যায্যতা ও নৈতিক ভিত্তি কিছু দালাল ও চাটুকার ব্যতিত সারা দেশে সর্বজনস্বীকৃত। ফরিদ উদ্দিন আহমেদ তার মিথ্যাচারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। ফরিদ উদ্দিন আহমেদকে আমরা বলতে চাই, শাবিপ্রবি শিক্ষার্থীদের সাথে সাথে গোটা জাতির কাছে সত্য হচ্ছে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে আপনার নির্দেশে পুলিশের নিষ্ঠুর হামলা, অসংখ্য আহত শিক্ষার্থীর আর্তনাদ, আমাদের সতীর্থ সজল কুন্ডুর শরীরের ৮০ টিরও বেশি স্প্লিন্টার, ২৮টি ছেলেমেয়ের মরণপণ অনশন।’’

আরও পড়ুন: সত্যের জয় হয়েছে, মিথ্যা পরাভূত: শাবিপ্রবি ভিসি

গত ১৪ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য বলেছেন, ‘‘আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করি নাই ভবিষ্যতেও করবো না, আমরা ন্যায় ও সত্যের পথে থাকবো। আজকে আপনারা দেখতে পেয়েছেন সত্য ও ন্যায় বিজয়ী হয়েছে। সত্য এবং ন্যায় আজকে টিকে আছে, মিথ্যা পরাভূত হয়েছে।’’

উপাচর্যের উদ্দেশ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আপনার তো পদত্যাগ করার সৎসাহসও নেই। তাই এখন অবশ্যম্ভাবী পদচ্যুতির আগে যত্রতত্র আপনার স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে বসবেন না। এসময় ১৬ জানুয়ারির পুলিশী হামলার ১ মাস পূর্তিতে বিশ্ববিদ্যালয়ের আচার্যকে অবিলম্বে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ নিশ্চিত করার জন্য আবেদন জানান তারা।

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রসহ ৩ জনের
  • ২১ মে ২০২৬
মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু আজ, চলবে …
  • ২১ মে ২০২৬
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো
  • ২১ মে ২০২৬
বাড়িতে মাকে গলা কেটে হত্যা, ঢাবির ছাত্রী হলে হৃদয়বিদারক দৃশ…
  • ২১ মে ২০২৬
আদালতে এসে পলক বললেন—‘হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন’
  • ২১ মে ২০২৬
নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দ…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081