নোবিপ্রবিতে নিয়োগপ্রাপ্তরা কলেজশিক্ষক হওয়ারও যোগ্য নন: উপাচার্য

১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩১ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিগত সময়ের শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

তিনি বলেন, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক নিয়োগ হয়েছে তাদের অধিকাংশ কলেজের শিক্ষক হওয়ারও যোগ্যতা নাই। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে একটি অনলাইন পোর্টালের বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন উপাচার্য।

উপাচার্য আরও বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ঢুকে গেছে। এটি রোধ করতে সঠিক নিরপেক্ষ সাংবাদিকদের দায়িত্ব নিতে হবে।

হাসিব আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আনিসুর রহমান
  • ২৮ জুলাই ২০২৬
স্বপ্ন পূরণ হলো জিনেদিন জিদানের
  • ২৮ জুলাই ২০২৬
পলককে কারাগারে নেওয়ার পথে বিশৃঙ্খলা, অতঃপর...
  • ২৮ জুলাই ২০২৬
ডাম্পট্রাক নিষিদ্ধ ও ফিটনেসবিহীন যান জব্দের দাবিতে মানববন্ধন
  • ২৮ জুলাই ২০২৬
সাংবাদিককে হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
  • ২৮ জুলাই ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৩ আগস্ট পর্যন্ত
  • ২৮ জুলাই ২০২৬