ভালোবাসা দিবসে নোবিপ্রবি ক্যাম্পাসে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৬ PM
ক্যাম্পাসে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ

ক্যাম্পাসে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ © টিডিসি ফটো

বিশ্ব ভাবলাবাসা দিবসে সবাই যখন প্রিয়জনদের নিয়ে ব্যস্ত, সেই সময় ‘প্রতিবাদী র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ’ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সিঙ্গেলদের সংগঠন ‘প্রেমবঞ্চিত সংঘ, নোবিপ্রবি’।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি প্রতিবাদী র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় ‘প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না’, অশ্লীলতার গদিতে, আগুন জ্বালাও একসাথে, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’সহ নানা শ্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি মো. রিয়াদুল ইসলাম বলেন, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সারা বিশ্বে প্রহসন চলছে। সমাজের পবিত্রতা নষ্ট করে এ ক্যাম্পাসে যারা প্রেমের নামে অশ্লীলতা, কপটতা, ভন্ডামী করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা আছে এবং থাকবে। পুজিবাদী সংস্কৃতি থেকে প্রেম মুক্ত পাক এটাই চাওয়া।

সমাবেশে সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬