বৈঠকে শিক্ষামন্ত্রী এক দফা না মানলে ফের তীব্র আন্দোলন

১১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৪ PM
আন্দোলনরত শিক্ষার্থী

আন্দোলনরত শিক্ষার্থী © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট নিয়ে আলোচনা করতে আজ শুক্রবার সকালে সিলেটে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুরে সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময়ের পর বিকেলে শাবিপ্রবিতে যাবেন তিনি। তাঁর আগমনে আশা দেখছেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে ইতিবাচকতার মধ্যেও রয়েছে কিছুটা সংশয়। তাই আলোচনায় যদি উপাচার্যের পদত্যাগের বিষয়ে নিশ্চিত আশ্বাস না পান তবে আন্দোলনের তীব্রতা আবারও বাড়বে। এমনটিই জানিয়েছেন শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা।  

শিক্ষার্থীদের দাবির মুখে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টরকে প্রত্যাহার করা হয়েছে। তবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহার, বিকাশ অ্যাকাউন্টগুলো খুলে দেওয়াসহ অন্যান্য বিষয়ের প্রতিশ্রুতিগুলো এখনো মেনে নেওয়া হয়নি। তাই ইতিবাচকতা থাকলেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসেব না মিলায় কিছুটা হতাশ শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থী রাজু শেখ বলেন, ‘আমাদের অনশনের সময় অনেক আশ্বাস দেওয়া হয়েছিল। ছাত্র উপদেষ্টা ও প্রক্টরকে তাঁদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। কিন্তু অজ্ঞাত নামে মামলা, অর্থ সহায়তা দেওয়ায় সাবেক ছাত্রদের নামে মামলা, বিকাশ-রকেট অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার বিষয়ে এখনো কোন ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। শিক্ষামন্ত্রী এসেছেন এটা আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। কিন্তু যদি কোন ইতিবাচক ফলাফল না আসে তাহলে আন্দোলন চলবে।’ 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অদক্ষতা ও স্বৈরতান্ত্রিক আচরণের ফলে নানান সমস্যায় ভুগছেন শিক্ষার্থীরা। এর মধ্যে পরীক্ষায় গ্রেডিং সিস্টেম আধুনিকায়ন না থাকা, ক্যাম্পাসে রিডিং রুম না থাকা, লাইব্রেরি সীমিত সময় খোলা থাকা ও বই নিয়ে প্রবেশ করতে না পারা, শিক্ষার্থীদের বাসের সংখ্যা ও চলাচলের রুট কম থাকা, বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত গবেষণায় শিক্ষার্থীদের কাজের পর্যাপ্ত সুযোগ না থাকা, বছর জুড়ে সকল সুবিধাসহ হল খোলা না রাখা, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের সঙ্গে মুক্ত আলোচনা ও জবাবদিহিতা ব্যবস্থা না থাকা, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা ও তার সুষ্ঠু বণ্টন বিন্যাস না থাকা, ফি সংক্রান্ত জটিলতা ও দফায় দফায় তা বৃদ্ধি করা, ক্যাম্পাসে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বাধীনভাবে চলাচলের সুযোগ না থাকা, ক্যাম্পাসে সাংস্কৃতিক অঙ্গনকে মুক্তভাবে পরিচালিত করতে না পারা, শিক্ষার্থীদের মুক্ত আলোচনার জায়গা টংগুলো বন্ধ থাকাসহ প্রায় ৪০ টিরও বেশি সমস্যা চিহ্নিত করেছেন শিক্ষার্থীরা। এসব সমস্যার দ্রুত সমাধান চান তাঁরা। এসব সমস্যা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের বিষয়টিকে এই সব সমস্যার সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁরা চান দ্রুততম সময়ের মধ্যে শাবিপ্রবির শিক্ষা সংকট সমাধান হোক। 

আন্দোলনের অন্যতম সংগঠক সুদীপ্ত ভাস্কর বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আগে যখন কথা হয়েছে তখন তিনি আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের আলোচনায় যদি ইতিবাচক কোন ফলাফল না আসে তবে আমরা আবারও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সামনের দিনের আন্দোলনের কর্মপদ্ধতি নির্ধারণ করবো। আমাদের প্রধান দাবি এই উপাচার্যের পদত্যাগ। তা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: শিবির স…
  • ১১ মার্চ ২০২৬
হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক আসামির মৃত্যু
  • ১১ মার্চ ২০২৬
১৯তম নিবন্ধন: শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর সময় জানালেন চেয়া…
  • ১১ মার্চ ২০২৬
নাহিদ-তামিম জাদুতে বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের 
  • ১১ মার্চ ২০২৬
ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে মিলল ২ বস্তা সরকারি ওষুধ
  • ১১ মার্চ ২০২৬
সভা ডাকল এনটিআরসিএ
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081