শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে সার্কিট হাউজ যাচ্ছেন ১১ শিক্ষার্থী

১১ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৭ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির সঙ্গে দেখা করতে সার্কিট হাউজ যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দেড়টার পর বিশ্ববিদ্যালয়র একটি গাড়িতে তারা রওনা করেন। এর আগে, সভা করেন আন্দোলনকারীরা। সভায় ১১ সদস্যের প্রতিনিধি দল ঠিক করা হয়। তারা জানান, শিক্ষামন্ত্রীর আহ্বানেই তারা সেখানে যাচ্ছেন।

১১ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স), নাফিসা আনজুম (লোকপ্রশাসন), সাব্বির আহমেদ (লোকপ্রাশাসন), আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স), সুদীপ্ত ভাস্কর (ফিজিক্স), শাহরিয়ার আবেদিন (ফিজিক্স), আমেনা বেগম (সিভিল), মীর রানা (অর্থনীতি), জাহিদুল ইসলাম অপূর্ব (অর্থনীতি)।

প্রতিনিধি দলের সদস্য মুহাইমিনুল বাশার রাজ বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আমরা সার্কিট হাউজে যাচ্ছি। আমরা শিক্ষামন্ত্রীকে মূল দাবির বিষয়ে জানাবো। ভিসিকে প্রত্যাহার করে নিতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, রাবার বুলেটে আহত সজল কুণ্ডুর চিকিৎসা ও চাকরি, বন্ধ হওয়া একাউন্ট চালু, অধ্যাপক জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হককে এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগ, সকল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর, শিক্ষক নিয়োগে পিএইচডি ও ডেমো ক্লাসে যোগ্যতা দেখার বিষয়ে দাবি জানাবো আমরা।

এর আগে, সকালে ঢাকা থেকে সিলেট আসেন শিক্ষামন্ত্রী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে তিনি সবার সঙ্গে কথা বলবেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলও সিলেট আসেন। এদিকে সকালে সিলেট পৌঁছে সার্কিট হাউজে যান মন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিলেট সার্কিট হাউজে তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সময় তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন কমে আসায় শীঘ্রই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।

উল্লেখ্য, ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও
  • ১১ মার্চ ২০২৬
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কাল যা যা হবে
  • ১১ মার্চ ২০২৬
উপজেলা হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন সাধারণ…
  • ১১ মার্চ ২০২৬
১৩ মাস ধরে বন্ধ টেকনাফ বন্দর, বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্ত ৯৯, ঈদের পরই যোগদান
  • ১১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীতে ৩ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081