মাভাবিপ্রবির ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩০ PM
নিবির পাল

নিবির পাল © ফাইল ফটো

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবির পালের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পুরো বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

তবে এ ভিডিওটি গত এক থেকে দেড় বছর আগের এবং ভুয়া বলে দাবি করেছেন সাবেক সাংগঠনিক সম্পাদক নিবির পাল।

তিনি টাঙ্গাইল শহরের পালপাড়া এলাকার নির্মল চন্দ্র পালের ছেলে। বর্তমানে তিনি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মাস্টার্সের ছাত্র।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, নিবির পাল এবং তার কয়েকজন বন্ধু ইয়াবা সেবনে আসক্ত। গত এক থেকে দেড় বছর আগে কাগমারী কলেজের বন্ধুদের সঙ্গে নিয়ে নিবির পাল কলেজের একটি মেসে বসে ইয়াবা সেবন করে। সেসময় তারই এক বন্ধু নিবির পালের ইয়াবা সেবনের চিত্র মোবাইলে ভিডিও করে রাখে। পরে এই ভিডিও দেখিয়ে নিবির পালের কাছ থেকে তার বন্ধুরা বেশ কয়েকবার টাকাও হাতিয়ে নেয়। পরবর্তীকালে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে বিষয়টি প্রকাশ পায়।

ইয়াবা সেবনের ভিডিওর বিষয়ে নিবির পাল জানান, এটি গত এক থেকে দেড় বছর আগের। তিনি ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্য ষড়যন্ত্র করে তার এই ভিডিও করা হয়েছে। আবার এ ভিডিও তার নয় বলেও দাবি করেন তিনি।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬