সংকট নিরসনে শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবিতে আসার আমন্ত্রণ

২৮ জানুয়ারি ২০২২, ০৫:৩২ PM
শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং

শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানিয়েছে উপাচার্যের পতনের দাবি আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে চলমান সংকট নিরসনে সিলেটে এসে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। 

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের আহত ও অনশনে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার বিকাল ৪টায় শিক্ষার্থীদের পক্ষে প্রেস ব্রিফিং করে মোহাইমিনুল বাশার রাজ ও সামিউল এহসান শাফিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের ব্যয়ভার গ্রহণ করেছেন। এজন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। গুরুতর আহত সজল কুন্ডকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসারও দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।’ 

আরো পড়ুনঃ প্রথম ধাপে টাকা জমা দেয়নি ৯ হাজার ভর্তিচ্ছু

এ সময় তারা বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী সিলেটে এসে আমাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। এটিকে আমরা সাধুবাদ জানাই। উনি যেকোন সময় আসলে আমরা তাঁকে সাদরে গ্রহণ করব এবং আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব।’
প্রেস ব্রিফিংএ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের পূর্ব পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬