অনশন ভাঙতে প্রস্তুতি নিচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

২৬ জানুয়ারি ২০২২, ০৮:৪৭ AM
শাবিপ্রবিতে জাফর ইকবাল

শাবিপ্রবিতে জাফর ইকবাল © সংগৃহীত

এক দফা দাবিতে অনশনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশন ভাঙতে প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে সস্ত্রীক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের এ অনশন ভাঙাবেন বলে জানান তারা।

এ সময় মেডিকেলে থাকা ২০ অনশনকারীসহ এসে ২৮ জন শিক্ষার্থীকে একসঙ্গে ক্যাম্পাসে অনশন ভাঙানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এর আগে ভোর ৪টায় ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

এর আগে ড. মুহম্মদ জাফর ইকবাল সস্ত্রীক গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টার বাসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন বলে তার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ জয়নাল আবেদীন জানান।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬