অনশনকারীদের সঙ্গে দেখা করতে আসছেন অধ্যাপক জাফর ইকবাল

২৫ জানুয়ারি ২০২২, ১০:৫৬ PM
শাবিপ্রবি আন্দোলন

শাবিপ্রবি আন্দোলন © ফাইল ছবি

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনশন চলছে। গত বুধবার থেকে টানা সাত দিনেরও বেশি সময় (১৫০ ঘণ্টারও বেশি) ধরে চলা অনশনে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ও কয়েকজন অনশনস্থলেই চিকিৎসা নিচ্ছেন। তবু অনশন ভাঙেননি একজনও।

এদিকে, সপ্তম দিনে আজ মঙ্গলবার সন্ধ্যায় অনশন ভেঙে ফেলার বিষয়ে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে আলোচনা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা শেষে তারা জানায়, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাবেন।

তাদের এই আমরণ অনশন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক আসার কথা রয়েছে। রাত সাড়ে ১০টার পর আন্দোলনের অন্যতম মুখপাত্র মীর রানা এ তথ্য জানিয়েছে। এছাড়াও আন্দোলনকারীরা ফেসবুকের গ্রুপে এ বিষয়ে একটি পোস্টও করেছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ রাতেই জাফর স্যার আর ইয়াসমিন ম্যাম আসার কথা। আসতে আসতে ৩-৪টাও বাজতে পারে।

মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬