শাবিপ্রবি ভিসির বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

২৩ জানুয়ারি ২০২২, ০৮:৩০ PM
আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান

আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি ফটো

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পড়ুন: ভিসি অধ্যাপক ফরিদের পদত্যাগ চেয়ে শিক্ষক সমিতির বিজ্ঞপ্তি

এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরণ অনশনের পরও উপাচার্য পদত্যাগ না করলে তাকে পূর্ণ অবরুদ্ধ করে রাখা হবে।

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আজকের পর থেকে উপাচার্যের বাসভবনে পুলিশ ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ আরও বলেন, শিক্ষার্থীরা প্রায় ১০০ ঘণ্টা ধরে অনশন করছেন। অথচ এখন পর্যন্ত উপাচার্যের পদত্যাগের কোনো লক্ষণ নেই। এ অবস্থা চলতে থাকলে আমরা উপাচার্যকে পূর্ণ অবরুদ্ধ করতে বাধ্য হবো। আর আজ থেকে পুলিশ ছাড়া আর কেউ তার বাসায় প্রবেশ করতে পারবেন না। 

১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসবভনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে ১৭ জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে রবিবার বিকেলে উপাচার্যের বাসার সামনে মানবপ্রাচীর গড়ে তোলেন শিক্ষার্থীরা। 

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬