শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠক করতে চায় শাবিপ্রবি শিক্ষার্থীরা

২১ জানুয়ারি ২০২২, ০৪:১৬ PM
অনশনরত শিক্ষার্থীরা

অনশনরত শিক্ষার্থীরা © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠক করতে ঢাকায় আসার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষার্থীরা। তারা ভার্চুয়ালি আলোচনায় বসার কথা জানিয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অনশনরত শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য ইস্যুতে শিক্ষামন্ত্রীর আহবানে আমরা ঢাকায় যেতে চেয়েছিলাম। তবে পরবর্তীতে সেটি হচ্ছে না। আমরা শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়ালি আলোচনায় বসতে চাই।

আরও পড়ুন: ঢাবির পরীক্ষা চলবে, হল থাকবে খোলা

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মধ্যস্থতায় শুক্রবার ৩টা ১০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্দোলত শিক্ষার্থীদের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন। শিক্ষার্থীরা চাইলে তিনি সরাসরি তাদের সঙ্গে কথা বলতে রাজি আছেন। তিনি চান যত দ্রুত সম্ভব বিষয়টির শান্তিপূর্ণ সমাধান আসুক।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি মেনে আন্দোলন চালিয়ে যাবেন শাবি শিক্ষার্থীরা

‘বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্ত্বশাসনের ব্যাপার আছে। আমরা তাতে দ্রুত হস্তক্ষেপ করতে চাই না। তবে শিক্ষার্থীরা কষ্ট পাবে, এটাও চাই না। সব সমস্যার সমাধান আছে। এটারও নিশ্চয় আছে। আলোচনার মাধ্যমে সেই সমাধান খুঁজে বের করতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে ৪-৫ জন যদি আসেন, শিক্ষক সমিতির নেতারাও যদি আসেন, তবে আমরা আলাপ করে একটা সমাধানে পৌঁছাতে পারব।’

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950