শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

১৭ জানুয়ারি ২০২২, ০৩:১৪ PM
মানববন্ধন পালন করছে ববি শিক্ষার্থীরা

মানববন্ধন পালন করছে ববি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন: ভিসিকে অবাঞ্চিত ঘোষণা, রাষ্ট্রপতিকে চিঠি

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী আলিসা মুনতাজের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন,পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ,বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আলম,গণিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন,আরাফাত রহমান প্রমুখ।

বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে এমন পৈশাচিক হামলার নির্দেশ দেয়ার অপরাধে শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবী জানান।

আরও পড়ুন: শিক্ষার্থীদের হল-ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ ভিসির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার প্রতিবাদে এবার উপাচার্যের পদত্যাগ এবং ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকেরও বিনাশর্তে পদত্যাগের দাবি জানান।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শাবিপ্রবিতে পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ফিফা সভাপতি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কর্ডেইরোর পদত্যাগ
  • ৩১ জুলাই ২০২৬
এনসিপির চোখ হারানো আলিফকে দেখতে চক্ষু হাসপাতালে বিরোধীদলীয় …
  • ৩১ জুলাই ২০২৬
চরফ্যাশনে পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে কোন পে স্কেলে কত শতাংশ বেতন বেড়েছিল
  • ৩১ জুলাই ২০২৬
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ৩১ জুলাই ২০২৬
‎রুয়েট শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে আরপি স্পেশাল বাস আটকে…
  • ৩১ জুলাই ২০২৬