শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খল ও ভালো: শাবি ভিসি

১৭ জানুয়ারি ২০২২, ০২:৪৩ PM
শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খল ও ভালো: শাবি ভিসি

শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খল ও ভালো: শাবি ভিসি © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় গতিবিধিতে অত্যন্ত খুশি। আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শাবিপ্রবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যান্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত ভালো। তারা কিন্তু বিশ্ববিদ্যালয় গতিবিধিতে অত্যান্ত খুশি। করোনাকালীন সময়ে যে ধরনের ব্যবস্থা আমরা নিতে পেরেছি খুব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব হয়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছে। কিন্তু বর্তমানে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী বিভ্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হয়েছে। প্রভোস্ট পদত্যাগ করেছেন। এরপরেও তাদের আন্দোলনের কারণে এখন শিক্ষা ও গবেষণার কাজ যেভাবে চলছিল এতে ব্যাঘাত ঘটেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি। সবকিছু স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় খুলে দেবো।

আরও পড়ুন: শিক্ষার্থীদের হল-ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ ভিসির

শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগত যুক্ত হয়েছে অভিযোগ করে ভিসি আরও বলেন, আমরা যতটুকু জেনেছি, শিক্ষার্থীদের আন্দোলনের অনেক বহিরাগত এসে যুক্ত হয়েছে। বহিরাগতরা এ আন্দোলনের তাদেরকে ইন্দন দিচ্ছে। আমাদের কাছে আজকে যে তথ্য এসেছে সে অনুযায়ী এ কথা বলেছি। রাতেও অনেক বহিরাগত এসে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হয়েছে। এ বহিরাগতরা ক্যাম্পাসে ঘটে যাওয়া এ পুরো ব্যাপারটার ইন্দন দিয়েছে। এটা খুবই দুঃখজনক।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশকে ব্যহত করার জন্য একটা স্বার্থান্বেষী গোষ্টী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজগুলো করে যাচ্ছে। যে বিশ্বদ্যিালয় শিক্ষা ও গবেষণায় সবার উপরে রয়েছে সে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম মেনে নেয়া যায় না।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমরা শিক্ষার্থীদেরকে নিশ্চিত করতে চাই, আমরা তাদের পাশে আছি। তোমরাও আমাদের সহযোগিতা করো। যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। তোমরা এ ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্থ হবে।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, দেশের মধ্যে একটি অন্যতম শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় এটি। শিক্ষার্থীদের দাবি-দাওয়া আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে আমি বলবো, যেভাবে সিদ্ধান্ত নেওয়া আছে তারা সেটি মেনে নিয়ে কিছু দিনের জন্য ক্যাম্পাসের বাইরে অবস্থান করুক। তারপর আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানিয়ে দেবো।

নিজের অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তা নিহত
  • ১১ মার্চ ২০২৬
বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্ত নারীকে ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধ…
  • ১১ মার্চ ২০২৬
শিক্ষার সংকট ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালে…
  • ১১ মার্চ ২০২৬
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত পরীক্ষার্থী গ্রে…
  • ১১ মার্চ ২০২৬
সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও পার্কিংয়ের নির্দেশন…
  • ১১ মার্চ ২০২৬
বন্ধ ক্যাম্পাসে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ বেরোবি প্রশাসনে…
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081