শাবিপ্রবির ‘বি’ ইউনিটের ভর্তি শুরু

০৯ জানুয়ারি ২০২২, ১২:৫০ PM
শাবিপ্রবি ক্যাম্পাস

শাবিপ্রবি ক্যাম্পাস © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি শুরু হয়েছে। আজ রবিবার (৯ জানুয়ারি) সকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ ‘বি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে মেধা তালিকার ১-২৯৯ পর্যন্ত ডাকা হয়েছে। মেধাক্রম অনুযায়ী তাদেরকে বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে। আগামীকাল সোমবার (১০ জানুয়ারি) ‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১-২২০ পর্যন্ত ডাকা হয়েছে। একই সঙ্গে ব্যবসায় বিভাগে মেধা তালিকার ১-৮৩ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে।

উল্লেখ্য, গত ৪, ৫ ও ৬ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী সাক্ষাৎকারে দুই ইউনিটের ৯৮৫টি আসনের মধ্যে শুধুমাত্র ২৮১ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন।

শাবিপ্রবির দুই ইউনিটে ৯৮৫টি আসন বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ২৮১ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। যা মোট আসনে প্রায় ২৮.৫২ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ-১’ ইউনিটে ২৫৫ জন ও ‘এ-২’ অনুষদের আর্কিটেকচারে ২৬ জন সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। এতে প্রায় ফাঁকা পড়ে আছে ৭২ শতাংশ আসন।

তিনদিনের সাক্ষাৎকার শেষে কোন ভর্তিচ্ছু না পাওয়া ডিপার্টমেন্টগুলো হলো- রসায়ন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, গণিত, সমুদ্রবিজ্ঞান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিভাগ। এসব ডিপার্টমেন্টগুলোতে ৪৩৫টি আসন রয়েছে।

এছাড়া ‘এ-১’ ইউনিটের ১৮টি ডিপার্টমেমেন্টে ৬৪০টি আসন এখনো ফাঁকা রয়েছে। অন্যদিকে ‘এ-২’ ইউনিটের ৩০ আসনের মধ্যে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন ২৬ জন ভর্তিচ্ছু। এতে ৪টি আসন ফাঁকা রয়েছে। তিন দিনের সাক্ষাৎকার শেষে দুই ইউনিটে মোট ৬৪৪টি আসন ফাঁকা রয়েছে।

নিজের অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তা নিহত
  • ১১ মার্চ ২০২৬
বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্ত নারীকে ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধ…
  • ১১ মার্চ ২০২৬
শিক্ষার সংকট ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালে…
  • ১১ মার্চ ২০২৬
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত পরীক্ষার্থী গ্রে…
  • ১১ মার্চ ২০২৬
সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও পার্কিংয়ের নির্দেশন…
  • ১১ মার্চ ২০২৬
বন্ধ ক্যাম্পাসে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ বেরোবি প্রশাসনে…
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081