হাবিপ্রবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে না

১৫ ডিসেম্বর ২০২১, ১০:৪৪ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে না। আজ বুধবার রাত ১১ টা ৫৯ মিনিটে ভর্তি আবেদনের সময় শেষ হচ্ছে।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন হাবিপ্রবির সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না। তবে পেমেন্ট ১৬ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে। এছাড়া স্থাপত্য বিভাগে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের পুনরায় ২০০ টাকা ফি পরিশোধ করে নতুন ভাবে আবেদন করতে হবে। সেটি ভর্তি কমিটি দ্রুতই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে, আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে আবেদনকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর ভর্তি কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর থেকে হাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। হাবিপ্রবির ৮টি অনুষদের মোট ২৩টি ডিগ্রিতে ভর্তির জন্য ১ হাজার ৬৮৫ টি আসনের বিপরীতে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এক্ষেত্রে বিভাগ প্রতি ৬০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬