আবরারের মামলায় বুয়েটের খরচ ৫৫ লাখ টাকা

০৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ PM
উপাচার্য অধ্যাপক সত্য প্রাসাদ মজুমদার

উপাচার্য অধ্যাপক সত্য প্রাসাদ মজুমদার © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে এ পর্যন্ত বুয়েটের খরচ হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রাসাদ মজুমদার। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে বুয়েটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পরবর্তী মামলা পরিচালনায় বুয়েটের সহায়তা অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, আবরারের পরিবারের পক্ষ থেকে যেটুকু চাওয়া হয়েছে তা আমরা দিয়েছি। প্রতিমাসে পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি। তারা আর্থিকভাবে সংকটে পড়েছেন। এ জন্য আমি ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পাওয়ার পরে জুলাইয়ের ১ তারিখ থেকে প্রতিমাসে ৭৫ হাজার টাকা করে দিচ্ছি আবরারের পরিবারকে।

এ ছাড়া আইনি সহায়তা ও আইনজীবীদের যে ফি এবং স্টুডেন্টদেরকে আনা-নেওয়া করা সাক্ষী হিসেবে খরচ, ঢাকায় এসে থাকার খরচ সবকিছু আমরা বুয়েট থেকে বহন করেছি। তিনি বলেন, এ পর্যন্ত বুয়েটের খরচ হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা। এর বাইরে প্রতি মাসে যেটা দেওয়া হচ্ছে, সেটা ১২ বছর দেওয়া হবে। ভবিষ্যতে তিনি যদি আমাদের কাছে চান এই সাপোর্ট আমরা অবশ্যই দেব।

তিনি বলেন, আবরারের বাবা-মা’র প্রতি আমরা সহমর্মিতা দেখিয়েছি। তাদেরকে বুয়েটের পক্ষ থেকে যতদূর সম্ভব সাহায্য সহযোগিতা করেছি। আইনী ও আর্থিক সহযোগিতা করেছি। ভবিষ্যতেও করব।

এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর বাকি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে শুরু থেকে এখন পর্যন্ত তিন আসামি পলাতক রয়েছেন। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬