শোকসভায় কাঁদলেন অধ্যাপক সেলিমের স্ত্রী, চাইলেন নিরাপত্তা

০৫ ডিসেম্বর ২০২১, ১০:৫৮ PM
সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় শোকসভা করেছে শিক্ষক সমিতি

সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় শোকসভা করেছে শিক্ষক সমিতি © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় একটি শোকসভা করেছে শিক্ষক সমিতি। আজ রবিবার (৫ ডিসেম্বর) কুয়েট কর্মকর্তা ক্লাবে অনুষ্ঠিত সভায় অধ্যাপক সেলিমের স্ত্রী সাবিনা খাতুন রিক্তা ভার্চুয়ালি যুক্ত হন। সেখানে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সাবিনা খাতুন রিক্তা দাবি করেন, বিভিন্ন নম্বর থেকে ফোন করে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। নিজের বেঁচে থাকা ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলা হচ্ছে। কথা বলার জন্য খুলনার বাসায় যেতে বলা হচ্ছে। এরা ফোনে কখনও নাম বলে না। একবার বলে পুলিশের লোক। একবার কুয়েট থেকে বলছি। একেক সময় একেক পরিচয় দেয়, আর হুমকির স্বরে কথা বলে। এসব কারণেই আমি চাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ ও অপরাধী শনাক্ত করাসহ শাস্তির আওতায় আনতে সক্রিয় ভূমিকা নিক।

শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা দেন সৌমিত্র কুমার সরকার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আশরাফুল গনি ভুঁইয়া, অধ্যাপক ড. পল্লব কুমার চৌধুরী, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল প্রমুখ।

গত ৩০ নভেম্বর দুপুরে অধ্যাপক সেলিমের মৃত্যু হয়। শিক্ষার্থীদের মানসিক নির্যাতনে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ভাইস চ্যান্সেলর বরাবর দাখিল করতে বলা হয়। 

একই ঘটনায় ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ৯ জনের সাত জনই শাখা ছাত্রলীগের নেতা।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬