শনিবার থেকে শাবিপ্রবিতে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু

২৪ নভেম্বর ২০২১, ০৫:৩৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনার প্রতিষেধক ফাইজারের প্রথম ডোজের টিকা প্রদানের পর আগামী শনিবার থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। বুধবার (২৪ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, আগামী শনিবার থেকে আমরা দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু করব। যেসকল শিক্ষার্থীরা এনআইডি দিয়ে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন করে আমাদের এখান থেকে প্রথম ডোজ টিকা নিয়েছে শনিবার সকাল সাড়ে নয়টা তাদেরকে থেকে আগে আসার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। আর যারা এনআইডি বা জন্মসনদ দিয়ে টিকা নিয়েছে তাদেরকে এর পরদিন একই সময়ে টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজের টিকা নিতে শিক্ষার্থীদেরকে প্রথম ডোজের টিকা কার্ডের দুই কপি ফটোকপি নিয়ে আসতে হবে জানিয়েছেন তিনি।

তবে সম্প্রতি প্রথম ডোজের টিকা নেওয়া শিক্ষার্থীদেরকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা তাদেরকেও দ্বিতীয় ডোজের আওতায় নিয়ে আসব।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬