ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাবিপ্রবি শিক্ষার্থী

২১ নভেম্বর ২০২১, ০২:২৪ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়মা আলম।

রবিবার ( ২১ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় আখালিয়া আবাসিক এলাকায় মোটর সাইকেল আরোহী ছিনতাইকারী দ্বারা আক্রান্ত হন তিনি। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, আজ রবিবার ট্রেনে করে ঢাকা থেকে সিলেটে আসেন সায়মা। সিএনজি করে ক্যাম্পাসে ফিরছিলেন তিনি। আখালিয়া আবাসিক এলাকায় পৌঁছানোর পর মোটর সাইকেল আরোহী ছিনতাইকারীরা তার রাস্তা অবরোধ করে। এসময় ছুরি দেখিয়ে সবকিছু দিয়ে দিতে বললে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। পরে তার বাম পায়ে ছুরি মেরে মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় পালিয়ে যায় ছিনতািইকারীরা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলমগীর কবীর বলেন, আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। সায়মা এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পায়ে ছোট একটি অপারেশন করা হয়েছে। তবে সে এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে কথা বলেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্থ করেছেন।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬