শাবিপ্রবি ছাত্র ফ্রন্টের আহবায়ক রাজু, সদস্য সচিব তানভীর

২০ নভেম্বর ২০২১, ০২:৪১ PM

© সংগৃহীত

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রাজু শেখকে আহ্বায়ক এবং তানভীর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যর এ কমিটি গঠন করা হয়। 

সংগঠনটির শাবিপ্রবি শাখার ১২তম কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে পদ পাওয়া অন্য সদস্যরা হলেন- চলাপ্রু মারমা, সামিউল এহসান ও ইউশা রশিদ।

সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার ক্যাম্পাসের অর্জুনতলা থেকে একটি মিছিল বের করে নেতকর্মীরা। ক্যাম্পাসের বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

সমাবেশে ছাত্র ফ্রন্ট নেকাতর্মীরা বলেন, করোনাকালীন সময়ে ক্যাম্পাসে গাছ কাটা, পরিবহন সংকট, টং উচ্ছেদ করাসহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকাণ্ড করা হয়েছে। আমরা দ্রুত এ সমস্যার প্রতিকার চাই।

সম্বন্বিত ভর্তি পরীক্ষার সমালোচনা করে তারা বলেন, গুচ্ছ ভর্তিপরীক্ষায় ভর্তির নামে বাণিজ্য করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে দুইবার ভর্তির আবেদন ফি নেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ বাণিজ্যিক চিন্তাভাবনা।

এসময় দ্বিতীয় মেয়াদের ভর্তির আবেদন ফি বাতিলের দাবি জানান তারা। 

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬