‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো শেষ করতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবো’

০৩ নভেম্বর ২০২১, ০৬:৪২ PM
ডুয়েট উপাচার্য  অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান

ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান © টিডিসি ফটো

‘পঁচাত্তরের ৩ নভেম্বর কারাগারে নির্মম ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। বঙ্গবন্ধু যে সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখেছিলেন সে অসমাপ্ত কাজ শেষ করতে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবো- এটাই হোক জেলহত্যা দিবসে আমাদের অঙ্গীকার।’

বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান এক বাণীতে এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের এইদিনে মানবতাবোধের চরম নির্মমতা ও নিষ্ঠুরতম ঘটনা ঘটেছিলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ও মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী বন্দী অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বাধীনতা বিরোধী ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। কারাগারের অভ্যন্তরে এ ধরণের বর্বর হত্যাকাÐ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকেও হত্যা করেছিলো। এ ঘৃণ্য হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে বঙ্গবন্ধু ও তাঁর সহযোগীদের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালিয়েছিলো। কিন্তু দেশবাসী সকল ষড়যন্ত্র ছিন্ন করে সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। দেশবাসীর সহযোগিতায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্র মুক্ত, তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার কাজ অব্যাহত রেখেছেন।

তিনি সবাইকে জাতীয় শত্রুদের বিরুদ্ধে সচেতন ও শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

এছাড়া জেলহত্যা দিবস উপলক্ষ্যে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬
গণিত ক্লাসে বসেই স্বপ্নপূরণ, বিশ্বাসই হচ্ছিল না রামোসের
  • ০১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নত…
  • ০১ আগস্ট ২০২৬