মাভাবিপ্রবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু

০২ নভেম্বর ২০২১, ০২:৪০ PM
শিক্ষার্থীদের বরণ করছে

শিক্ষার্থীদের বরণ করছে © টিডিসি ছবি

করোনা মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয় এবং প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল হল সমূহ খুলে দেয়া হয়।

শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ৯.৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল ও মাস্ক দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেয়া হয়। শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক এবং এ সময় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ। এছাড়াও উপস্থিত অতিথিরা মূল্যবান বক্তব্য রাখেন। এসময় ডিন, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উপপরিচালক সুব্রত ব্যানার্জী।

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এছাড়া বিভিন্ন বিভাগের উদ্যোগেও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং তাদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৮ অক্টোবর ২০২১ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরী) সভার সুপারিশের ভিত্তিতে একই দিন অনুষ্ঠিত ২২৩তম (জরুরী) রিজেন্ট বোর্ড সভা থেকে ২৫ অক্টোবর হতে খুলে দেয়া এবং ০২ নভেম্বর হতে শিক্ষার্থীদের সশরীরে শ্রেণীকক্ষে ক্লাস ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬