স্বাস্থ্যবিধি মেনে হলে উঠছে নোবিপ্রবি শিক্ষার্থীরা

৩১ অক্টোবর ২০২১, ০৪:২৭ PM
স্বাস্থ্যবিধি মেনে হলে উঠছে নোবিপ্রবি শিক্ষার্থীরা

স্বাস্থ্যবিধি মেনে হলে উঠছে নোবিপ্রবি শিক্ষার্থীরা © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে। রবিবার (৩১ অক্টেবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য বলেন, করোনা সংক্রমণ কমে আসায় আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হলো, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আজ হলে প্রবেশ করবে।

তিনি বলেন, এক্ষেত্রে অবশ্যই ডিসিপ্লিন মেনে শিক্ষার্থীদের চলাফেরা করতে হবে। এসময় হল খোলার পরে শিক্ষার্থীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মাজনুর রহমান, আইআইএস এর পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মো. মেহেদী হাসান রুবেলসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা হলে উঠেছে। আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছেনে তাদের টিকা কার্ড ও হলের পরিচয়পত্র দেখে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence