বুয়েটের হল খুলছে ১০ নভেম্বর

৩১ অক্টোবর ২০২১, ০৩:৪৯ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ১০ নভেম্বর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হল এখনো বন্ধই থাকছে।

আজ রবিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ নভেম্বর ২০২১ তারিখ এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সকল আবাসিক হল (শহীদ স্মৃতি হল ব্যতীত) আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে।

আবাসিক হলে অবস্থান করার জন্য শিক্ষার্থীদের কমপক্ষে ১ ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সকল আবাসিক শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬