শিক্ষার্থীদের বরণ করতে প্রস্তুত নোবিপ্রবির তিন হল

৩০ অক্টোবর ২০২১, ০৬:২৩ PM
নোবিপ্রবি

নোবিপ্রবি © ফাইল ফটো

সরকারের গ্রীন সিগন্যাল পেয়ে দীর্ঘ ১৯ মাস পর হল খোলার ঘোষণা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। ইতিমধ্যে শিক্ষার্থীদের গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হল প্রশাসন। 

আগামীকাল ৩১ অক্টোবর সকাল ১০ টা থেকে উঠতে পারবে তিন আবাসিক হলের শিক্ষার্থীরা। ১ টি ছাত্র হল (আব্দুল মালেক উকিল হল) ও ২ টি ছাত্রী হলে (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বিবি খাদীজা হল) আবাসিক শিক্ষার্থীদের তোলা হবে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়া সাপেক্ষে। এছাড়াও হলে উঠতে দেখাতে হবে হলের বৈধ কাগজপত্র।

করোনা সংক্রমণের শুরুর দিকে ২০২০ সালের ১৭ মার্চ সংক্রমণ এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে হল ছেড়ে যায় নোবিপ্রবি শিক্ষার্থীরা। এর মধ্যে অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে ক্লাস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও এ পর্যন্ত হলে থাকার সুযোগ মেলেনি আবাসিক শিক্ষার্থীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন পর হল সমূহে শিক্ষার্থী তোলার জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল দুপুর থেকেই চালু হবে হল কেন্টিন সমূহ। কেন্টিন পরিচালনা কারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হলে উঠেই আগামীকাল দুপুর থেকে যেন শিক্ষার্থীরা হল কেন্টিনে খাবার খেতে পারে তারা সেই প্রস্তুতি নিচ্ছেন।

দীর্ঘদিন পর হলে উঠে শিক্ষার্থীদের যাতে কোন ধরনের অসুবিধায় পড়তে না হয় সেই বিষয়টি মাথায় রেখে সব হল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে প্রভোস্টবৃন্দ।

এ বিষয়ে সাবেক স্পীকার আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল জানান, ‘দীর্ঘদিন পর শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের শূন্যস্থান পূরণ হবে এবং হল পরিপূর্ণ হবে এতে আমরা খুবই আনন্দিত। শীতকাল সামনে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করে রাখা হচ্ছে। আনন্দের সাথে হলে থাকতে পারবে শিক্ষার্থীরা।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের সচেতন শিক্ষার্থীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে।’

এছাড়া বঙ্গমাতা হলের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়ে প্রভোস্ট মো শাহীন কাদির ভূঁইয়া বলেন, ‘হল কর্তৃক নির্ধারিত নিয়মে শিক্ষার্থীরা এসে হলে উঠতে পারবে। তাদের সব ধরনের সুযোগ সুবিধার কথা চিন্তা করে প্রস্তুতি নেওয়া হয়েছে৷ ছাত্রীরা এসে ঠিকভাবে হলে থাকতে পারবে।’

তেরো বছরের মায়ের কোলে সাত মাসের শিশু, ভাইরাল ঘটনার নেপথ্যে …
  • ০১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা দলের তীব্র সমালোচনা করলেন দেশটির প্রেসিডেন্ট হা…
  • ০১ আগস্ট ২০২৬
উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬