বাথরুমে ফাঁস দিয়ে ডুয়েট ছাত্রের আত্মহত্যা

২৯ অক্টোবর ২০২১, ০৮:২৯ PM

© প্রতীকী ছবি

বাথরুমে গলায় ফাঁস দিয়ে গাজীপুরে আত্মহত্যা করেছেন আবু জিহাদ মন্ডল (২৫) নামে এক শিক্ষার্থী। তিনি গাজীপুরের ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র। আজ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) পশ্চিম ভুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু জিহাদ মন্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। গাজীপুরের ডুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিম ভুরুলিয়া এলাকায় ভাড়া বাসায় (মেস) থেকে ডুয়েটে পড়াশোনা করতেন আবু জিহাদ মন্ডল। দুপুরে গামছা নিয়ে বাথরুমে যান তিনি। কিছুক্ষণ পরে রুমমেট আব্দুল হালিম বাথরুমের সামনে যায়। এ সময় বাথরুমে ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় আবু জিহাদকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আবু জিহাদকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ- পরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আবু জিহাদ মন্ডল আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬