ডুয়েটের হল খুলছে ৩১ অক্টোবর

২৯ অক্টোবর ২০২১, ০২:১৪ PM
ডুয়েটের হল খুলছে ৩১ অক্টোবর

ডুয়েটের হল খুলছে ৩১ অক্টোবর © ফাইল ফটো

করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ অক্টোবর (রবিবার) থেকে খুলছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আবাসিক হলসমূহ। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৫তম সভায় হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হযেছে। এর পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে হলে উঠতে পারবেন আবাসিক শিক্ষার্থীরা।

নোটিশে আরও বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনের অন্তত প্রথম ডোজ গ্রহণ করেছেন, এমন শিক্ষার্থীদের ভ্যাকসিনের সনদ দেখিয়ে আবাসিক হলে প্রবেশ করতে হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে ডুয়েটের আবাসিক হলগুলো দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬