সাস্ট রিসার্চ সেন্টারকে ১৫ লাখ টাকা দিল পূবালী ব্যাংক

২৮ অক্টোবর ২০২১, ০৯:৩৩ PM
সাস্ট রিসার্চ সেন্টারকে ১৫ লাখ টাকা দিল পূবালী ব্যাংক

সাস্ট রিসার্চ সেন্টারকে ১৫ লাখ টাকা দিল পূবালী ব্যাংক © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাস্ট রিসার্চ সেন্টারকে ১৫ লাখ টাকা গবেষণা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় প্রশাসনিক ভবন ২ এর সম্মেলন কক্ষে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণায় অনন্য অবদান রাখছে। বিগত বছরগুলোতে গবেষণা বাজেট ক্রমান্বয়ে বৃদ্ধি করতে করতে এ বছর তা ৬ কোটি টাকায় উন্নিত করা হয়েছে।

তিনি বলেন, পূবালী ব্যাংক বিগত বছরের ন্যায় এ বছরও সাস্ট রিসার্চ সেন্টারকে ১৫ লাখ টাকা গবেষণা অনুদান দিয়েছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে।

এ সময় অন্যান্যদের মাঝে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুহিবুল আলম, অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বক্তব্য রাখেন।

এছাড়া অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ. ন. ম. জয়নাল আবেদীন, পূবালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সিলেট শাখার পরিচালক জেনারেল ম্যানেজার দেওয়ান জামিল মাসুদ, সিলেট পূর্বাঞ্চলের ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের ডিজিএম মো. সাইফুল ইসলাম, পাঠানটুলা ব্রাঞ্চের ম্যানেজার মাকসুদা বেগম ও শিবগঞ্জ ব্রাঞ্চের ডিজিএম মো. মশিউর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬
গণিত ক্লাসে বসেই স্বপ্নপূরণ, বিশ্বাসই হচ্ছিল না রামোসের
  • ০১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নত…
  • ০১ আগস্ট ২০২৬