‘জনগণের কাজে লাগে’ এমন শিক্ষায় যুক্ত হতে হবে: উপাচার্য

২৭ অক্টোবর ২০২১, ০৫:৫৫ PM
ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান

ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান © ফাইল ছবি

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অব ওবিই কারিকুলাম’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৩১১নং সেমিনার কক্ষে এ কর্মশাল শুরু হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এ কর্মশালাতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘আধুনিক শিক্ষা ব্যবস্থায় ওবিই (Outcome Based Education)-এর পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরাসরি দেশের জনগণের কাজে লাগে এমন আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে যুক্ত হতে হবে।’

এছাড়া তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে লালন করে দেশ প্রেমের মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য শিক্ষকদের নানা দিক-নির্দেশনা দেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান।

দুই দিনব্যাপী এ কর্মশালায় টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করবেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের
  • ০৭ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
close