মাভাবিপ্রবিতে চালু হচ্ছে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগ

১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৬ PM
 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগ। ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে এ বিভাগ চালুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  
গত রোববার (১২ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইউজিসির ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পাবলিক বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ জামিলুর রহমান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগ খোলার অনুমোদন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম যৌথভাবে পরিচালনার প্রসঙ্গে বলা হয় বর্ণিত শর্তে মাভাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগ খোলার অনুমোদন প্রদান করা হলো।

শর্তাবলী হলো: 

১. ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের প্রয়োজনীয় গবেষণাগার ও অন্যান্য সুবিধাদি নিশ্চিত করে বিস্তারিত তথ্যসহ কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে। 

২. বিশ্ববিদ্যালয় কর্তৃক অবহিতকরনের পর প্রয়োজনে সরজমিনে পরিদর্শন করে কমিশন থেকে উল্লেখিত বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি প্রদান করা হবে। 

৪. কমিশনের অনুমোদন ব্যতিরেকে উল্লখিত বিভাগে কোন শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নার পর তুলকালাম, ক্যাম্পাসে ‘পশু জবাই’ নিষিদ্…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিকের শিক্ষক বুয়েটের নায়লা, দুই হাত ছাড়াই স্কুল প্রতিষ…
  • ১৪ অক্টোবর ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শনাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬