টিকার জন্য শাবিপ্রবির শিক্ষার্থীদের ১০ দিনের মধ্যে নিবন্ধনের নির্দেশ

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৩ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী যারা এখনও টিকার রেজিস্ট্রেশন করেননি, আগামী ১০ দিনের মধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের পাঠানো দুটি পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা টিকার রেজিস্ট্রেশন করেননি, তাদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে আগামী ১০ দিনের মধ্যে টিকা গ্রহণের রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা গ্রহণের তারিখ নির্ধারিত হয়নি এবং প্রথম ডোজ নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ গ্রহণের তারিখ নির্ধারিত হয়নি তাদেরকে নিজ উদ্যোগে কাছাকাছি কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের এনআইডি নেই তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি লিংক দেবে। লিংকটির মাধ্যমে জন্ম নিবন্ধন নম্বর লিখে আগামী ২৭ সেম্টেম্বরের মধ্যে প্রাথমিক রেজিস্ট্রেশন করতে হবে। পরে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করতে হবে।

গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।

পরকীয়ার দায়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়কে অব্যাহতি
  • ০১ আগস্ট ২০২৬
লিটনকে ঘিরে সুসংবাদ দিল বিসিবি
  • ০১ আগস্ট ২০২৬
আয়নাঘরে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: চীফ প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬
জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি, পদবঞ্চনা দূরের আহ্বান ক…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্বকাপের ফাইনালের পর কালই কি মাঠে নামতে যাচ্ছেন মেসি?
  • ০১ আগস্ট ২০২৬
বাড়ি ফেরা হলো না মায়ের সঙ্গে বাজারে যাওয়া হাফসার
  • ০১ আগস্ট ২০২৬