নোবিপ্রবির উপ-উপাচার্য হলেন জবির ছাত্রকল্যাণ পরিচালক ড. বাকী

২৫ আগস্ট ২০২১, ০৬:১১ PM
নবনিযুক্ত উপ-উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। তিনি যোগদানের তারিখ থেকে পরর্বতী ৪ বছরের জন্য নোবিপ্রবির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রাণলয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. নুর-ই-আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১২ (১) অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীকে শর্তসাপেক্ষ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী তার যোগদানের তারিখ থেকে পরর্বতী ৪ বছরের জন্য নোবিপ্রবির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন। উপ-উপাচার্য পদে দায়িত্বপালনের জন্য তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। তিনি উপ-উপাচার্য পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময়ে এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এর আগে জবি ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন তিনি।

নবনিযুক্ত উপ-উপচার্য ড. মোহাম্মদ আব্দুল বাকী বর্তমান কর্মস্থল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনুষাঙ্গিক প্রশাসনিক কাজ সম্পন্ন করে খুব শীঘ্রই নোবিপ্রবিতে নতুন পদে যোগদান করবেন বলে জানিয়েছেন।

নতুন নিয়োগে উপ-উপাচার্য পদের গ্যাপ পূর্ণ হয়েছে যা এই বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ দিদার-উল-আলম। তিনি বলেন, নতুন প্রো-ভিসি আসাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরো বেগবান হবে।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬