জাতীয় স্টেম প্রতিযোগিতায় চুয়েট শিক্ষার্থীদের চমক

২৫ আগস্ট ২০২১, ১১:০১ AM
চুয়েটের যে ৭টি দলের পেপার নির্বাচিত হয়েছে সেগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিম লাইলাক ও আরকেইক, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিম ভলট্রন ও চেকমেট১৯

চুয়েটের যে ৭টি দলের পেপার নির্বাচিত হয়েছে সেগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিম লাইলাক ও আরকেইক, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিম ভলট্রন ও চেকমেট১৯ © ফাইল ছবি

বাংলাদেশ স্টেম ফাউন্ডেশন কতৃক আয়োজিত জাতীয় স্টেম প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষার্থীরা।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ক এই প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পেপার সাবমিটের আহবান করা হয়। সেখানে মোট ২৩৮টি পেপার জমা পড়ে। তন্মধ্যে সেরা ৩৩টি বেস্ট পেপারকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।

সেরা ৩৩টি পেপারের মধ্যে চুয়েটেরই ৭টি! চুয়েটের যে ৭টি দলের পেপার নির্বাচিত হয়েছে সেগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিম লাইলাক ও আরকেইক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিম ভলট্রন, চেকমেট১৯ ও ক্যালসিফ্লাউয়ার। এছাড়া মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিম লোটাস, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিম বিটুমিনাস।

এই প্রতিযোগিতার উদ্দেশ্য বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গনিত) শিক্ষার প্রসার, আত্নবিশ্বাস, সৃজনশীলতার বিকাশ এবং টিম ওয়ার্কের গুণাবলির বিকাশ। শিক্ষার্থীদের ব্যাবহারিক শিক্ষার প্রসার ও উদ্ভুত নানা সমস্যার সমাধানের উদ্দেশ্যে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একাডেমিক শিক্ষাকে স্টেম শিক্ষার সাথে সম্পর্কিত করার লক্ষ্যে গত বছর bdSTEM গঠিত হয়েছিল।

এ বছরের এই প্রতিযোগিতার থিম 'টেকসই 'উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০' এর সাথে সম্পর্কিত করে নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিলো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০' বাস্তবায়নের পথে উদ্ভুত নানা সমস্যার সমাধানের উপযুক্ত পথ খোঁজা। এতে শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা, উন্নত চিন্তাধারা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উপযুক্ত সমাধান মডেল আকারে বিচারক দের সামনে তুলে ধরেছেন। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে এই আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা মনে করেন।

প্রতিযোগিতাটি দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিলো। গত ৫ জুলাই প্রতিযোগিতার উদ্বোধনের পর ৩১ জুলাই এর মধ্যে কনসেপ্ট পেপার সাবমিশন ও রেজিষ্ট্রেশন সময়সীমা নির্ধারিত হয়। প্রাথমিক বাছাইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে গত ২০ আগস্ট। এতে সেরা ৩৩টি কনসেপ্ট পেপার নির্বাচিত করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। কনসেপ্ট পেপারের প্রকল্প গুলোর মডেলিং ও গবেষণার প্রয়োজনে প্রতিটি টিমকে পনেরো হাজার টাকা অর্থ বরাদ্দ দেয়া হবে বাংলাদেশ স্টেম সোসাইটির পক্ষ থেকে।

চুয়েটের টিম আরকেইক দলের সদস্যরা হলেন সাদিয়া আফরিন ঐশ্বর্য্য, ইফতিফাহ্ বিনতে খালেদ,আসমাউল হুসনা ছড়া ও জান্নাত-ই-জেরিন। টিম লাইলাক এর সদস্যরা হলেন ইসরাত জাহান, মো মোসাদ্দেক হামীম, তাহসিন মাহমুদ, এস এম রুম্মান, হাসনাত রহমান। টিম লোটাসের সদস্যরা হলেন আজিজুর রহমান ইজাজ,সাবরিনা রুবাইয়াত, মাহমুদ নাহিয়ান, নাফিউল ইসলাম। টিম বিটুমিনাস এর সদস্যরা হলেন আর রাফি ফেরদৌস, মোহাম্মদ আনিসুর রহমান, তুলি দাশ। টিম চেকমেট১৯ এর সদস্যরা হলেন তানযীম তাহমীদ রেজা, জোহায়ের মাহতাব,তায়বা বুশরা, কাশফি উদ্দিন। টিম ক্যালসিফ্লাউয়ার এর সদস্যরা হলেন দিবা চৌধুরী, শায়লা শাহরিন স্নিগ্ধা,শাহিদা আক্তার,তালহা জুবায়ের ও শাহরিয়ার মাহমুদ সাদী।

পুরকৌশল বিভাগের টিম লাইলাকের সদস্য মোসাদ্দেক হামীম বলেন, প্রতিযোগিতার পরবর্তী ধাপে অর্থাৎ চূড়ান্ত বিজয়ী হতে আমাদের কন্সেপ্ট পেপারের বাস্তব প্রয়োগ দেখাতে হবে, যা অনেক বড় একটি চ্যালেঞ্জ। তাই আমরা আশা করছি চুয়েট কতৃপক্ষ আমাদের ৭টি টিমকেই ল্যাব ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করবে।

টিম আরকেইক এর সদস্য সাদিয়া আফরিন ঐশ্বর্য বলেন, প্রতিটি টিম নিজেদের কন্সেপ্ট অনুযায়ী বিভিন্ন বিষয় বিবেচনায় এনে পেপারগুলো প্রস্তুত করেছে। ভূমিকম্প সহনীয় এবং অগ্নিপ্রতিরোধক নিরাপদ অবকাঠামো তৈরির লক্ষ্যে নতুন প্রযুক্তির ব্যবহারই আমাদের টিমের মূল উদ্দেশ্য ছিলো।

এছাড়া চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সাদিকুল ইসলাম জানান, সম্প্রতি আমেরিকান কংক্রিট ইনষ্টিটিউট কতৃক আয়োজিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগীতায় চুয়েট পুরকৌশল বিভাগের ৪টি টিম আভাবনীয় সাফল্য পায় যা পুরো বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার অনুপ্রেরনা জাগায়। এরই ধারাবাহিকতায় চুয়েট হতে ৭টি টিম প্রথম রাউন্ডে বিজয়ী হওয়ায় শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় আংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, প্রতিযোগিতার পরবর্তী দুই ধাপে প্রোগ্রেস রিপোর্ট ও ফাইনাল রিপোর্ট প্রেরণ ও বিচারকদের যাচাইয়ের মাধ্যমে সেরা তিনটি প্রোজেক্ট কে নির্বাচিত করা হবে। সেরা তিনটি টিমকে পুরস্কৃত করার মাধ্যমে 'ন্যাশনাল স্টেম কম্পিটিশন ২০২১’ এর পর্দা নামবে এবছরের নভেম্বরে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence