রক্তদান-দোয়া মাহফিলে হাবিপ্রবিতে ২১ আগস্ট পালিত

২১ আগস্ট ২০২১, ০৯:২৫ PM
রক্তদান-দোয়া মাহফিলে হাবিপ্রবিতে ২১ আগস্ট পালিত

রক্তদান-দোয়া মাহফিলে হাবিপ্রবিতে ২১ আগস্ট পালিত © টিডিসি ফটো

২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহতের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। এদিন দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার প্রমুখ।

২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারীদের স্মরণে এদিন হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পক্ষ থেকে গুগল ফর্মের মাধ্যমে আগ্রহী রক্ত দাতাগণের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকাটি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, মেডিকেল সেন্টার ও দানেশ ব্লাড ব্যাংকের কাছে সংরক্ষিত থাকবে। বিশ্ববিদ্যালয় পরিবারের কারো রক্তের প্রয়োজন হলে সেই তালিকা থেকে ব্যবস্থা করা হবে।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬