টিকা নিবন্ধনে বাদ পড়া শিক্ষার্থীদর তথ্য চেয়েছে শাবি

১৯ আগস্ট ২০২১, ০৮:২৭ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাসের টিকা নিবন্ধনে বাদ পড়া ও প্রকাশিত তালিকায় যেসব শিক্ষার্থীদের তথ্য সংশোধন প্রয়োজন তাদের ফের তথ্য চেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

তবে শিক্ষার্থীরা সরাসরি নয়, বিভাগীয় প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তথ্য প্রধান করতে হবে। আগামী ২৩ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা তথ্য দিতে পারবেন।

শাবির অফিস আদেশ উল্লেখ করা হয়, টিকা নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতোপূর্বে প্রকাশিত তালিকায় যেসব শিক্ষার্থীদের নাম বাদ পড়েছে এবং প্রকাশিত তালিকায় যেসব শিক্ষার্থীদের তথ্য সংশোধন প্রয়োজন সেসব শিক্ষার্থীর তথ্য বিভাগীয় প্রদানের ই-মেইল হতে [email protected] এই ই-মেইলে আগামী ২৩ আগস্ট বিকেল ৫টার মধ্যে প্রেরণ করতে কর্তৃপক্ষের অনুরোধক্রমে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক সর্বমোট আট হাজার ২০২ জন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তালিকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে তালিকাভুক্ত শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ শুরু করছেন।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬