টিকা পেতে শিক্ষার্থীদের এনআইডি বা আইডি কার্ডের প্রয়োজন নেই: ইউজিসি সচিব

০৯ জুলাই ২০২১, ০৪:১৮ PM
ভার্চুয়াল আলোচনা সভায় অতিথিরা

ভার্চুয়াল আলোচনা সভায় অতিথিরা © টিডিসি ফটো

করোনাভাইরাসের টিকা পেতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি  এনআইডি কিংবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের (আইডি কার্ড) প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান তুহিন।

বৃহস্পতিবার (৯ জুলাই) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ইউজিসি সচিব  বলেন, ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকার নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কথা উল্লেখ করলেও পরবর্তীতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশেরই এনআইডি নেই। এক্ষেত্রে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ইউজিসি কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীদের এনআইডি নেই তাদের তালিকা দেওয়ার জন্য বলা হয়েছে।

“এতে করে শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয় নাম দিয়েই করোনা টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবে। পরবর্তীতে তাদের ফোনে টিকাদানের স্থান ও সময় সংবলিত ম্যাসেজ পৌঁছে যাবে।”

পবিপ্রবির রিপোর্টার্স ইউনিটির সদস্য রেজোয়ানা হিমেলের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬