বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

০৯ মে ২০২১, ০৯:০৫ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আসন্ন রোজার ঈদের পর একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

রবিবার (৯ মে) দুুপরে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে আগামী ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই ও ১০ জুন চূড়ান্ত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। নতুন তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় আগামী জুন-জুলাই অথবা জুলাই-আগস্টে ভর্তি পরীক্ষা আয়োজন করার পক্ষে সুপারিশ করেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

সূত্র আরও জানায়, ঈদের পর করোনা ভাইরাস পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। রোজার ঈদের পর যদি সংক্রমণ কমে যায় তাহলে পরীক্ষা জুন-জুলাই মাসে আয়োজন করা হবে। আর সংক্রমণ বেড়ে গেলে জুলাই-আগস্ট মাসে পরীক্ষা আয়োজন করা হবে।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাবে কিনা— প্রাথমিক সিদ্ধান্ত কাল

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ রবিবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলামান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে কিছু তারিখ ঠিক করেছি। তবে সেগুলো এখনই ঘোষণা করতে চাই না। কেননা করোনা পরিস্থিতি কোন দিকে যাবে সেটি আমরা কেউ বলতে পারছি না। এই অবস্থায় তারিখ ঘোষণা করে শিক্ষার্থীদের মানসিকভাবে চাপের মধ্যে রাখতে চাই না। পরীক্ষার নতুন তারিখ ঈদের পর মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর পক্ষে উপাচার্য

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence