গ্রেটার রাজশাহী এসোসিয়েশন চুয়েটের নতুন কমিটি ঘোষণা

২৫ এপ্রিল ২০২১, ১২:১৯ PM

© টিডিসি ফটো

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র প্রকৌশল বিদ্যাপীঠ হিসেবে পরিচিত পাহাড়ের বুক চিড়ে রাউজানের মাটিতে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক, অরাজনৈতিক, সাংস্কৃতিক, রোবট চর্চাসহ নানান সংগঠনের পাশাপাশি রয়েছে অঞ্চল ভিত্তিক বিভাগীয় কিংবা জেলা নিয়ে আঞ্চলিক সংগঠন। ভর্তি পরীক্ষার সময় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে শুরু করে ক্যাম্পাসে জাতীয় দিবস, ঐতিহ্যবাহী ছুটি গুলো এবং শিক্ষার্থীদের যাবতীয় হাসি-আড্ডা ও যাবতীয় সমস্যা সমাধান নিয়ে এসব সংগঠন কাজ করে থাকে।

শুক্রবার (২৩ এপ্রিল গ্রেটার রাজশাহী এসোসিয়েশন অফ চুয়েট (জিআরএ) এর ২০২০-২১ কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। ওইদিন বিকাল ৩ ঘটিকায় অনলাইন ভিডিও কনফারেন্সিং মাধ্যম জুম অ্যাপে বৃহত্তর রাজশাহী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি মো. তৌফিক হোসেইন জাহিদী।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদিউর রহমান এবং সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন একই বিভাগের মো. তাসনিম হোসেইন রাজু।

এছাড়াও কার্যকরী কমিটিতে সহ-সভাপতি পদে মুশফিকুর রহমান লুবাব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেরাজুল মোস্তাকিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহরিয়ার মোস্তফা, সাংগঠনিক সম্পাদক পদে হাবিবে মোস্তফা, অর্থ সম্পাদক পদে মো. নাহিদ হাসান এবং অফিস সম্পাদক পদে সাব্বির আহমেদ নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. সাদিউর রহমান বলেন, বৃহত্তর রাজশাহী সমিতি চুয়েটের বুকে উত্তরাঞ্চলের ভাবধারা লালন করা এক টুকরো অবিচ্ছেদ্য প্রাণ। এটা শুধু একটা সমিতি না, এটা একটা পরিবার। এই পরিবারকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই পরিবারের বন্ধন আরও দৃঢ় করতে কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিটি পদচারণায় যেন সাফল্যে ভরপুর হয় এমন দোয়া চাই।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেনারী এ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী, উপস্থিত ছিলেন চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ আলি, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলাম সহ প্রাক্তন ও বর্তমান সকল সদস্যগণ। অনুষ্ঠান পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন সমিতি’র বর্তমান সদস্য তাসফিকুর রহমান ও নাইম ইসলাম।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬