শাবিপ্রবিতে লকডাউন ঘোষণা

৩১ মার্চ ২০২১, ০৪:৫২ PM
শাবিপ্রবি

শাবিপ্রবি © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বুধবার (৩১ মার্চ) প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

ওই সময়ে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। বুধবার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা এই নিয়মের বাইরে থাকবেন। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে গত বছরের ১ অক্টোবর লকডাউন ঘোষণা করা হয়েছিল শাবিপ্রবিতে।  

জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬